BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

মাদুরোর দিন শেষ : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন, ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর দিন শেষ। তবে, দক্ষিণ আমেরিকার দেশটির বিরুদ্ধে আসন্ন যুদ্ধের আশঙ্কাকে তিনি উড়িয়ে দিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে কিনা সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্পকে এমন প্রশ্ন করা হলে তিনি জবাব দেন ‘আমার সন্দেহ রয়েছে। আমার তেমন মনে হয় না।’

তবে, প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর দিন শেষ কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বলব হ্যাঁ । আমার মনে হয়, ঠিক তাই।’
বিআরএসটি/এসএস

Related posts

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

News Desk

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৬

brs@admin

ভোলা-৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থীর গণসংযোগ

News Desk

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ

brs@admin

মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News Desk

তিনদিনের রিমান্ডে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

brs@admin