শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাজিম উদ্দীন, যশোর : উৎসব মুখর পরিবেশে যশোরের মনিরামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা বি.এন.পি নানা কর্মসূচি গ্রহণ করে। সকাল সাড়ে ৯টায় উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোঃ ইকবাল হোসেন,সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আ. হাই সহ দলের নেতা-কর্মী ও সমর্থকরা।
বিকাল ৫টায় মনিরামপুর বাজারে ব্যান্ডপার্টিসহ নেতাকর্মীরা উচ্ছাস প্রকাশ করে র‌্যালি প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বক্তারা বলেন, দেশবাসীর মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপি সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা বর্তমানে নানামুখী সংকট তুলে ধরে বলেন, বিএনপিই পারে এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ নিয়ে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ভোটে নির্বাচিত করার জন্য জনগণের কাছে আবেদন জানান।

বিআরএসটি/এসএস

Related posts

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানালো বিমান বাহিনী

News Desk

টঙ্গীতে চট-প্লাস্টিকের গুদামে আগুন

News Desk

হাত খরচ জোগাতে পোশাকের দোকানে চাকরি নিয়েছিলেন কাজল

brs@admin

যখনই নির্বাচন হোক জামায়াত প্রস্তুত

News Desk

আজ জুলাই শহীদ দিবস, রাষ্ট্রীয় শোক পালন

News Desk
Translate »