32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের উইসকানসিন অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রীডসবার্গ শহরের কাছে ঘন বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৪ অক্টোবর) সাউক কাউন্টি শেরিফের দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর শেরিফের ডেপুটি ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিধ্বস্ত বিমানটি শনাক্ত করেন। উড়োজাহাজটিতে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু ছিল। তল্লাশি চালিয়ে ছয় আরোহীর সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বিমানটি উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে যাচ্ছিল। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় আপাতত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

শেরিফের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার আগে বিমানটি কাছাকাছি কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে থাকতে পারে। ওই যোগাযোগে কী কথা হয়েছিল এবং আবহাওয়াজনিত কোনো পরিস্থিতি দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল পাইপার পিএ-৪৬ মডেলের।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্যানুযায়ী, প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার (আইসিং) কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল অনুমতি দেওয়ার পর বিমানটি ডান দিকে মোড় নিয়ে নিচে নামতে শুরু করে।

একপর্যায়ে বিমানটির নিচে নামার গতি বাড়তে থাকে। পরে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ ও ডেটা ট্র্যাকিং বিচ্ছিন্ন হয়ে যায়।

এনটিএসবি জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি অনুসন্ধানে তদন্তকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন। আগামী ৩০ দিনের মধ্যে দুর্ঘটনার বিষয়ে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

Related posts

মব যেটা হচ্ছে সেটা ১৭ বছরের পুষে রাখা ক্রোধ: অ্যাটর্নি জেনারেল

brs@admin

সাতক্ষীরায় আ.লীগ নেত্রী শামীমা গ্রেপ্তার

News Desk

সাম্য হত্যা মামলায় কবুতর রাব্বি ও মেহেদী রিমান্ডে

brs@admin

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ

News Desk

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করলেন সেই সুখরঞ্জন বালি

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে হাসনাতের স্ট্যাটাস

brs@admin
Translate »