BRS TIMES
ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলি জাফর
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলি জাফর

সন্তান জন্মের পর প্রথমবার জনসমক্ষে আসতেই সামাজিক মাধ্যমে ক্যাটরিনা কাইফের শারীরিক গঠন নিয়ে ট্রোলিং শুরু করেছে নেটিজেনদের একাংশ। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

এর পরই সামাজিক মাধ্যমে তাঁর গর্ভাবস্থার আগের ও পরের ছবি পাশাপাশি দিয়ে নানা ধরনের কটূক্তি করা হয়। এমনকি কেউ কেউ তাঁর ‘ক্যারিয়ার শেষ’ বলেও মন্তব্য করেন। এসব কটূক্তি ও বডিশেমিংয়ের প্রতিবাদ জানিয়েছেন ক্যাটরিনার ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমার সহ-অভিনেতা, পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফর।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় আলি জাফর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের বিরুদ্ধে একই ধরনের ট্রোলিংয়ের প্রতিবাদ করেছিলেন তিনি।

ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে আলি জাফর সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তাঁর মতে, নারীদের শরীর, পোশাক ও জীবনযাপনকে জনসমক্ষে মূল্যায়নের বিষয় বানিয়ে ফেলা হয়েছে।

আলি জাফর বলেন, ‘আমাদের সবারই আত্মদর্শন করা প্রয়োজন। বিশেষ করে একজন পুরুষ হিসেবে আমাদের নিজেদের মানসিকতা সংশোধন করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘পুরুষ হিসেবে পাওয়া বিশেষ সুযোগের কারণে আমরা নারীদের নিজেদের তৈরি মানদণ্ডে বিচার করি। তাঁদের শরীর বা জীবন আমাদের কাঠামোর সঙ্গে না মিললেই আমরা হেয় করি, যা অত্যন্ত অনুচিত।’

আলি জাফর বলেন, ‘অন্যের সমালোচনা না করে সবার প্রতি সহমর্মী হওয়া উচিত। রেনেসাঁস যুগেও নারীদের সৌন্দর্যের মাপকাঠি আলাদা ছিল। পরে “জিরো ফিগার” বা পুরুষদের “সিক্স-প্যাক”-এর মতো অবাস্তব ও অস্বাস্থ্যকর প্রবণতা তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অন্যের জীবন না জেনে মন্তব্য করার চেয়ে মানুষের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।’

Related posts

ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই কর্মকর্তা

brs@admin

হানির আত্মঘাতী গোলে কপাল পুড়ল মিশরের

brs@admin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

brs@admin

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

News Desk

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৪৪

brs@admin

হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

News Desk
Translate »