32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
কর্মসূচির আগে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

কর্মসূচির আগে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

ভারতের দিল্লিতে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ফের আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেস এলাকায় যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একুশে টেলিভিশন।

এর আগে কনট প্লেস এলাকায় যেকোনো ধরনের বিক্ষোভ বা মিছিল আয়োজন থেকে অভিজিৎ দীপকেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল দিল্লি পুলিশ। শুক্রবার দেওয়া এক নোটিশে পুলিশ জানায়, কনট প্লেস অনুমোদিত বিক্ষোভস্থল নয়। সেখানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

দিল্লি পুলিশের দাবি, ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাজীব চক মেট্রো স্টেশনের কাছে তীব্র যানজট কিংবা পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারত। স্টেশনটি দিয়ে প্রতিদিন প্রায় দুই লাখ যাত্রী যাতায়াত করেন। পুলিশের ভাষ্য, এ ধরনের অনুমোদনহীন সমাবেশ আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।

এর দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় ১৬ অক্টোবর বিকেল ৫টায় আন্দোলনকারীদের কনট প্লেসে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন অভিজিৎ দীপকে। সিজেপির প্রকাশ করা একটি ভিডিওতে পুলিশের নোটিশকে ‘তামাশা’ বলে আখ্যা দেন তিনি।

ভিডিওতে অভিজিৎ বলেন, তাঁরা কোনো লাউডস্পিকার ব্যবহার করছেন না কিংবা সহিংসতা ছড়াচ্ছেন না; তাঁরা কেবল জাতীয় পতাকা ওড়াতে চান। জনগণকে প্ররোচিত করার অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে একটি ভিডিও দেখানোর চ্যালেঞ্জও পুলিশকে জানান তিনি।

তবে আটকের পর তাঁকে কোথায় নেওয়া হয়েছে বা পরবর্তী আইনি পদক্ষেপ কী, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Related posts

আজ আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

News Desk

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন

News Desk

দক্ষিণ সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য আলোচনা

News Desk

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

News Desk

তুরস্কে একদিকে ভারি তুষারপাত, অন্যদিকে ভয়াবহ দাবানল

brs@admin

বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

News Desk
Translate »