32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দীর্ঘ বিরতি শেষে ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ শনিবার (১৭ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

এই সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে খেলবে আফগানিস্তান। সবশেষ গত জুলাইয়ে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল। দীর্ঘ বিরতির পর মাঠে নামার ম্যাচে একাদশ সাজাতে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই থাকছে নানা সমীকরণ।

ইনজুরির কারণে দলে নেই পেসার নাহিদ রানা। স্পিন বিভাগে আলিস আল ইসলাম ও রিশাদ হোসেনকে একসঙ্গে দেখা যেতে পারে। অন্যদিকে পেস আক্রমণে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের থাকার সম্ভাবনা রয়েছে। তবে পেস বিভাগে হাসান মাহমুদও জায়গা পেতে পারেন।

ব্যাটিংয়ে ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার অথবা সাইফ হাসান। অসুস্থতা কাটিয়ে টেস্ট দিয়ে দলে ফেরা নাজমুল হোসেন শান্তও একাদশে থাকতে পারেন। এ ছাড়া ব্যাটিংয়ে লিটন কুমার দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর ভরসা রাখতে পারে দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস (উইকেটরক্ষক ও অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ম্যাচ শুরুর আগে টস ও চূড়ান্ত একাদশ ঘোষণার পর সম্ভাব্য এই দলবিন্যাসে পরিবর্তন আসতে পারে।

Related posts

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সমর্থন অব্যাহত থাকবে : নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত

brs@admin

‘আ. লীগের যারা হয়রানি করেনি, তারা বিএনপির সদস্য হতে পারবে’

brs@admin

বদলে যাচ্ছে ‘বিপিএল’র নাম

News Desk

প্রিয় অপু, ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না, তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত: জয়

brs@admin

রাজশাহীতে নিজ অস্ত্রে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

News Desk

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

News Desk
Translate »