BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একাই লড়তে হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুন) ইসরায়েল ও ইরান উভয় দেশই হামলা স্থগিতের ঘোষণা দেয়ার পর এই সতর্কবার্তা সামনে আসে।

মঙ্গলবার (৯ জুন) বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কর্মকাণ্ডে ক্রমশ বিরক্ত হয়ে উঠেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান এবং বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে, যদি না অজ্ঞতা বা বোকামি সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।’

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করে হামলা বন্ধ করার আহ্বানও জানান।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে স্পষ্টভাবে সতর্ক করেছেন। ট্রাম্পের ভাষায়, ‘আমি বলেছি, ‘বিবি, সাবধান হও। না হলে খুব শিগগিরই তুমি একাই থেকে যাবে।’

রোববার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে প্রাণঘাতী বিমান হামলা চালালে এই সংঘর্ষের সূত্রপাত হয়, এরপর ইরান সেই হামলার জবাবে উত্তর ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

রোববার সন্ধ্যায় ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের হামলার পাল্টা জবাব না দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে সেই আহ্বান উপেক্ষা করে সোমবার ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান হাইফার একটি অনুরূপ শিল্প স্থাপনা এবং ইসরায়েলের দুটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়।

Related posts

নতুন ৪ থানার অনুমতি দিলো অন্তর্বর্তী সরকার

News Desk

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

News Desk

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

News Desk

নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার-ভিনি জুটি

News Desk

স্তন ক্যানসারের টিকা উদ্ভাবনে সুখবর দিতে যাচ্ছেন ইরানি গবেষকরা

News Desk

সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে : নুর

News Desk
Translate »