31.1 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

বিএনপি হারলে বাংলাদেশ হারবে : কিসমত

মাহামুদ হোসাইন, পিরোজপুর : পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেছেন, “বিএনপি হারলে বাংলাদেশ হারবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে। বিএনপি হেরে গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান আপনাদেরকে নতুন একটি কমিটি উপহার দিয়েছেন, আপনাদের খুশি করেছেন। তাই আগামী নির্বাচনে তাকেও আমাদের খুশি করতে হবে। আপনারা বলছেন, ‘নজরুল-কিসমত সবার সেরা পরিষদ’।

এই কমিটি ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ক্রান্তিকালে এই কমিটি গঠন করা হয়েছে-সামনে জাতীয় নির্বাচন এবং দলের পুনর্গঠন। এরকম গুরুত্বপূর্ণ সময়ে আমাদের দায়িত্ব আরও বেশি।”

কিসমত জানান, “আগামী নির্বাচনে আমরা পিরোজপুর থেকে তিনটি আসন উপহার দেবো। সাংগঠনিক শূন্যতা ও নেতৃত্বের দুর্বলতা যেখানে আছে, সেখানে আমরা তা পূরণ করব। সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না। যারা বিজয় উল্লাসের জন্য অপেক্ষা করছে তাদের ভোট কি আমাদের চেয়ে বেশি ? যদি আমরা নিজেদের ভোট ধরে রাখতে না পারি, তাহলে নতুন এই কমিটি দেয়ার কোনো অর্থ থাকবে না।” এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম খান ও যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

এর আগে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পিরোজপুরে ফেরার পথে তারা ১৫টি পথসভায় যোগ দেন।
বিআরএসটি/এসএস

Related posts

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

ইউক্রেনে রাশিয়ার হামলা

News Desk

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের কিছু স্থানে ভূমিধস ঘটতে পারে : আবহাওয়া অধিদপ্তর

brs@admin

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু

News Desk

নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছেড়েছে ইরান

brs@admin

বিএনপি মহাসচিবের সাথে এনফ্রেল প্রতিনিধিদলের বৈঠক

brs@admin
Translate »