BRS TIMES
তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী
জাতীয়প্রচ্ছদসারাদেশ

তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত যৌথ মহড়া পরিদর্শনে আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে হেলিকপ্টারে সেখানে পৌঁছে তিনি জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সফরে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন। অনুশীলনস্থল ঘুরে তিনি তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

স্পেশাল ফোর্সের যৌথ মহড়া

বিশেষ এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। স্বর্ণদ্বীপে কোনো সরকারপ্রধানের তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন এটিই প্রথম।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

যৌথ মহড়ায় প্যারা কমান্ডো সদস্যরা
প্যারা কমান্ডো সদস্যরা (ছবি: সংগৃহীত)

গত এক যুগের বেশি সময় ধরে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর যৌথ অনুশীলন হয়ে আসছে। তবে তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে এমন মহড়া এবারই প্রথম আয়োজিত হচ্ছে।

Related posts

জেনেভা ক্যাম্পে অভিযানে আটক ২

News Desk

ই*স*রা*য়ে*লের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ: রিপোর্ট

brs@admin

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোসাদপ্রধানের বৈঠক

rahman himel

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতবিহ্বল শোবিজ অঙ্গন, শোকস্তব্ধ তারকারা

News Desk

খালেদা জিয়ার জন্মদিন: কেক না কাটার নির্দেশ বিএনপির

News Desk

ইংলিশ প্রিমিয়ারে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক হার

rahman himel