26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

চাঁদপুর লঞ্চঘাটে ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ইয়াবাসহ নূরুল আমিন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নূরুল আমিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ওসি এ কে এম এস ইকবাল।

এর আগে সোমবার দিনগত রাত সাড়ে ১২টায় লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। নূরুল আমিন কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।

চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, চাঁদপুর লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে ওসি এ কে এম এস ইকবালের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ ২ নম্বর পল্টুনের ওপর থেকে নূরুল আমিনকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে দেড় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে চাঁদপুর নৌ থানার এস আই আবুল হাশেম, কন্সটেবল বিপ্লব ও খালেদ উপস্থিত ছিলেন। জব্দকৃত ইয়াবার মূল্য ৩ লাখ ৬ হাজার টাকা।

ওসি এ কে এম এস ইকবাল জানান, ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ২ মাস বাড়লো

News Desk

আইনশৃঙ্খলা অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র: ডা. জাহিদ

News Desk

২৩ সেপ্টেম্বর ছুটি কেন, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

News Desk

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা

News Desk

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

brs@admin
Translate »