29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআবহাওয়াজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা।

বৃষ্টিপাত আমন ধানের জন্য উপকারী হলেও ক্ষতির শঙ্কায় রয়েছে বর্ষাকালীন সবজি চাষিরা। গত ২৪ ঘণ্টায় ৬২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অপরদিকে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর নিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রাহাত হোসেন জানিয়েছে, এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বিআরএসটি/এসএস

Related posts

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

News Desk

বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ আটক ১

News Desk

সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

brs@admin

দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

হানির আত্মঘাতী গোলে কপাল পুড়ল মিশরের

brs@admin

এনসিপি থেকে অব্যাহতি নিলেন অ্যাড. আব্দুল বারেক

News Desk
Translate »