30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মো. মহিউদ্দিন (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ‎সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের মোস্তফা মাস্টার বাড়ির আজিজুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কারখানা শ্রমিক মহিউদ্দিন রেললাইন পার হচ্ছিলেন। আপ ও ডাউন-লাইনের দুদিক থেকে ট্রেন আসাতে তিনি একটি লাইন অতিক্রম করতে পারলেও আরেক দিক থেকে আসা ট্রেনটি দেখতে পাননি। সঙ্গে সঙ্গে দ্রুতগামী ট্রেনে কাটা পড়েন তিনি। ‎
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আশরাফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়লেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

News Desk

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ গড়ালো ১৪তম দিনে

brs@admin

গণমানুষ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে: আলী রীয়াজ

brs@admin

গণঅভ্যুত্থানের শক্তি আবারও সক্রিয় হবে : নাহিদের হুঁশিয়ারি

News Desk

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

News Desk

‘সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin
Translate »