28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ফ্যাসিবাদের ৪৪ জন আমলার তালিকা তৈরি

ফ্যাসিবাদের ৪৪ জন আমলার তালিকা তৈরি করা হয়েছে। তারা আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছে। এদের বিরুদ্ধে ৩ কর্ম দিবসের মধ্যে ব্যবস্থা নিতে হবে। না হয় সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা করা হবে বলে জানিয়েছে জুলাই মঞ্চ নামে এক‌টি সংগঠন।

গত রাত থেকেই সচিবালয়ের সামনে অবস্থান নেয় জুলাই মঞ্চ নামের এই সংগঠনটি। প‌রে মঙ্গলবার (২৭ মে) দুপুরে তা‌দের সঙ্গে যুক্ত হয় জুলাই বিপ্লবী ছাত্র জনতা নামে আরও এক‌টি সংগঠন।

সচিবালয় ও এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলা‌দের উৎখাতের দাবিতে স্লোগান দেন তারা। সচিবালয় ও আশপাশের এলাকায় সকল সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা ক‌রে ব্যর্থ হয়।

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মত আজও বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ চলছে। তবে, আজকে সচিবালয়ে কোনো দর্শনার্থী ঢুকতে পারবে না বলে গতরাতে জানানো হয়। কিন্তু দুপুর ১টার পর থেকে সাংবাদিক প্রবেশ করছে বলে জানা গেছে।

Related posts

কুয়ালালামপুরে হোটেলে অভিযান, ৩৭ বিদেশি আটক

News Desk

সাবেক ভূমিমন্ত্রীর বিপুল অঙ্কের অর্থপাচারের রুট উন্মোচন করল সিআইডি

News Desk

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

brs@admin

চাঁপাইনবাবগঞ্জে জামানাত হারালেন ১০জন প্রার্থী

News Desk

‘ক্ষমতায় গুমের সংস্কৃতি বন্ধ করা হবে’

News Desk

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

News Desk
Translate »