32.8 C
Bangladesh
সোমবার, জুন ১, ২০২৬
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

বিজয়-৭১ ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর

সুপ্রিম কোর্টের বিজয়-৭১ ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ এনেক্স ভবন ও মূল ভবনের বিভিন্ন এজলাস কক্ষে স্থানান্তর করা হয়েছে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট, এ্যাডমিরালটি, কোম্পানি ও ফৌজদারী মোশন এখতিয়ারসম্পন্ন বেঞ্চ সমূহ বিজয়-৭১ ভবনের বিভিন্ন এজলাস কক্ষে অবস্থিত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বেঞ্চ সমূহ বিজয়-৭১ ভবন থেকে এ্যানেক্স ও মূল ভবনে স্থানান্তরের জন্য প্রধান বিচারপতি বরাবর দরখাস্ত দেয়া হয়। সে দরখাস্তে উল্লেখ করা হয় যে বিজয় ৭১ ভবনটি আইনজীবী সমিতি ভবন হতে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে ও ভবনে লিফট অপ্রতুলতার কারণে আইনজীবীগণ বিশেষ করে প্রবীণ ও মহিলা আইনজীবীগণ যথাসময়ে আদালতে হাজির হতে পারছেন না বিধায় বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে বিচারপ্রার্থীগণ সঠিক সময়ে বিচার প্রাপ্তি হতে বঞ্চিত হচ্ছেন। পরবর্তী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দরখাস্তটি নিষ্পত্তির লক্ষ্যে মতামত প্রদানের জন্য “Judges’ Committee for Supreme Court Estate Management, Preservation and Development” এ প্রেরণ করেন। সে কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান বিচারপতি এজলাস স্থানান্তরের নির্দেশনা প্রদান করেছেন। যে নির্দেশ ২২ জুন হতে কার্যকর হবে। প্রধান বিচারপতির এই নির্দেশনা বাস্তবায়নের পর্যায়ক্রমিক অংশ হিসেবে:
বিচারপতি মো: রেজাউল হাসানের রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ৯ নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে মূল ভবনের ১০ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মো: হাবিবুল গনির রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ৩ নম্বর এজলাস (তৃতীয় তলা) থেকে মূল ভবনের ৭ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি জে বি এম হাসানের ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ৭ নম্বর এজলাস (চতু তলা) থেকে এনেক্স ভবনের ১৩ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরীর রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১ নম্বর   এজলাস (তৃতীয় তলা) থেকে মূল ভবনের ২৬ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেনের রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১২ নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে মূল ভবনের ১৪ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর কোম্পানী ম্যাটারের বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১৪ নম্বর এজলাস (ষষ্ঠতলা) থেকে মূল ভবনের ২৫ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের  ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১১ নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে এনেক্স ভবনের ৩  নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ৮ নম্বর এজলাস (চতুর্থ তলা) থেকে এনেক্স ভবনের ৮  নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
মো: কামরুল হোসেন মোল্লার ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১৫ নম্বর এজলাস (ষষ্ঠতলা) থেকে এনেক্স ভবনের ১৬ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মো: আতোয়ার রহমানের ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ২৭ নম্বর এজলাস (নবম তলা) থেকে এনেক্স ভবনের ২৫ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১০ নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে এনেক্স ভবনের ২৬ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর এজলাস (নবম তলা) থেকে এনেক্স ভবনের ১ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
বিচারপতি ফাহমিদা কাদেরের রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ২০ নম্বর এজলাস (সপ্তম তলা) থেকে এনেক্স ভবনের ১২ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
এছাড়া, বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর কোম্পানি ম্যাটারের বেঞ্চটি এনেক্স ভবনের ৩৪ নম্বর এজলাসে বসবে।
বিআরএসটি/এসএস

Related posts

অধ্যাপক ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি

News Desk

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

brs@admin

ভোলা-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, দু’জনের বাতিল

News Desk

১৯ জন নিহতের পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নেপালে

News Desk

জামিন পেলেন নুসরাত ফারিয়া

brs@admin

ইউক্রেনে ন্যাটোর উপস্থিতি মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ

brs@admin
Translate »