26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদসারাদেশ

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকার বিডিআর গেটে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আন্তনগর ‘লালমনি এক্সপ্রেসের’ দুটি বগি উল্টে গেছে। দুর্ঘটনার কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
অপরদিকে বিডিআর গেট হয়ে পুরান বাজারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
আজ সোমবার (২৮জুলাই) বিকেল ৩টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এসময় লালমনিহাট রেল স্টেশন এলাকার বিডিআর গেটের অপর একটি রেল লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেন ঘোরানো হচ্ছিল। সেই মুহূর্তে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তে মূল রহস্য জানা যাবে।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক ভূমিমন্ত্রীর বিপুল অঙ্কের অর্থপাচারের রুট উন্মোচন করল সিআইডি

News Desk

মিটফোর্ডের ঘটনা দুঃখজনক, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় যুবক নিহত

News Desk

ভোটারের তথ্যে গড়মিল, বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল

News Desk

ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

বিএনপির মনোনয়ন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : রিজভী

News Desk
Translate »