32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
আইটি ও টেলিকমজাতীয়প্রচ্ছদ

জাতীয় পরিচয় নিবন্ধন ডাটা সেন্টার সম্পূর্ণ নিরাপদ : ডিজি

বিআরএসটাইমস: জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেছেন, আমাদের ডাটাসেন্টার ২৪ ঘণ্টা সার্বক্ষণিক চালু থাকে, তবে ছোটখাটো মেনটেইনেন্সের জন্য মাঝে মাঝে একটু বন্ধ করে আবার চালু করি। মেনটেইনেন্সের জন্য যেমন পরশুদিনও ( শনিবারও) আমরা বন্ধ রেখেছি, চার ঘণ্টা পর চালু করতে পেরেছি। এরকম আমরা রেগুলার মেনটেইনেন্সের কাজ করি। তিনি বলেন, এর ধারাবাহিকতায় ডাটা সেন্টার নিজস্ব জনবল দিয়ে সবসময় ‘চেক’ করা হয়। কোনো সুবিধা-অসুবিধা রয়েছে কিনা, আপডেটেড রয়েছে কিনা।

সোমবার (১৮ মে) দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডিজি বলেন, ‘আমাদের অবস্থান থেকে যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার, নিয়েছি। এখন আমাদের এ ডাটা সেন্টার পূর্ণ নিরাপদ। ডাটা সেন্টার নিয়ে এ মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। এটা যেহেতু ডাটা সেন্টার, তাই কোনোভাবেই যেন ডাটা লিক না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দৈনন্দিন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ডাটা সেন্টার নিরাপদ রাখতে যত রকম ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থা নেওয়া হবে।’

এনআইডি ডিজি বলেন, আমরা এটাকে আরো একটু নিরাপদ করার জন্য বুয়েটের একটি টিমকে ফুলটাইম কাজ করার জন্য সুযোগ করে দিয়েছি। বুয়েটের টিমের সাথে আমি ও আমাদের প্রজেক্টের লোকজন এবং আমাদের টেকনিক্যাল লোকজন ধারাবাহিকভাবে বসে সব সময় এই জিনিসগুলো আমরা বুঝে নিচ্ছি। আমি ওই প্রক্রিয়ার মধ্যে থেকে মনে করছি যে আমরা এখনো নিরাপদ আছি।

এএসএম হুমায়ুন কবীর বলেন, ‘দুটি(ডাবল) জাতীয় পরিচয়পত্রধারী ৫৮৬ জনকে চিহ্নিত করেছিলাম। তাদেরকে আমরা নিষ্কৃতি দিয়েছি। দ্বৈত এনআইডি থাকা ৫৮৬ জনের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাদ হেওয়া হয়েছে যেহেতু দুটো ছিল, তাই লক ছিল, সেজন্য তারা কোনোভাবে নাগরিক সেবা নিতে পারছিলেন না। যেহেতু প্রথমটা রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি, এখন তাদের প্রথম এনআইডি ওপেন হয়ে গেছে। তারা নাগরিক সেবা পাবেন।

ইসির এনআইডি উইং মহাপরিচালক বলেন, ‘একই ব্যক্তির দুটি এনআইডি বা ভোটার তালিকায় দুটি তথ্য রয়েছে- ইসির সিদ্ধান্তক্রমে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এ মুহূর্তে আমাদের জানামতে দুটি এনআইডি আর কারও নেই। যদি কারও ব্যাপারে চিহ্নিত হয় তবে এ নিয়মে একই ব্যবস্থা নেবো।’

এনআইডি সার্ভারে প্রায় সাড়ে ১২ কোটি ভোটারের তথ্য রয়েছে। এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

বিআরএসটি/এসএস/আরএন

Related posts

সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

News Desk

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী

News Desk

রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষার্থীরা

News Desk

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্ট

brs@admin

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

News Desk
Translate »