BRS TIMES
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ থেকে গাড়ি গুনছে সেতু কর্তৃপক্ষ
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ থেকে গাড়ি গুনছে সেতু কর্তৃপক্ষ

টোল আদায়ে অনিয়মের অভিযোগের পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রকৃত যানবাহন চলাচলের সংখ্যা যাচাইয়ে নেমেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে এক্সপ্রেসওয়ের ২২টি লেনে গাড়ি গণনা শুরু করেছেন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা।

এই গণনা চলবে টানা সাত দিন, দিনে ২৪ ঘণ্টা। প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা জানিয়েছেন, পর্যবেক্ষণ শেষে তৃতীয় একটি পক্ষের মাধ্যমেও সাত দিন একইভাবে গাড়ি গণনা করা হবে। দুই হিসাব মিলিয়ে দেখা হবে, প্রতিদিন প্রকৃতপক্ষে কত যানবাহন এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে যত অভিযোগ

পুলিশের বিশেষ শাখা (এসবি) গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে দেওয়া প্রতিবেদনে জানায়, এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) সরকারকে রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা কমিয়ে দেখাচ্ছে। অভিযোগ, কিছু যানবাহনের টোল কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবস্থার বাইরে ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করা হয় এবং একই রসিদ একাধিক যানবাহনের ক্ষেত্রে পুনর্ব্যবহার করা হয়।

এফডিইইর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর ফার্মগেট পর্যন্ত অংশ চালুর পর শুরুতে দিনে ৩০ হাজার যানবাহন চলাচল করেছে। এখন সেই সংখ্যা বেড়ে দিনে প্রায় ৭৫ হাজার হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত গাড়ির টোল আয়ের একাংশ সরকার পাবে। তাই প্রকৃত সংখ্যাটাই দুই পক্ষের পাওনা নির্ধারণের ভিত্তি।

অভিযোগের পর গত রোববার কুড়িলে এফডিইইর প্রধান কার্যালয় ও তেজগাঁও-কুড়িল টোল প্লাজায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক পরিদর্শনে গাড়ি গণনা ও টোল আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে ১৮ নভেম্বর এফডিইইর কাছে তিনটি বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় বিবিএ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) নেওয়া দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। প্রকল্পটির নির্বাহক প্রতিষ্ঠান বিবিএ, আর নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এফডিইই। এক্সপ্রেসওয়েতে ব্যক্তিগত গাড়ির টোল ৮০ টাকা, বাসের ১৬০ টাকা, মাঝারি ট্রাকের ৩২০ টাকা ও বড় ট্রাকের টোল ৪০০ টাকা।

Related posts

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

News Desk

বিপাকে তানজিন তিশা!

brs@admin

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এদিক-সেদিকের সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

brs@admin

ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত

News Desk

কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনব্যক্তির কারাদণ্ড

News Desk

রেকর্ড নয়, ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে

News Desk