BRS TIMES
নাজিরপুরে বিএনপি নেতাদের বাড়ি ও দোকানে আগুন ‐ গ্রেপ্তার ৩
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

নাজিরপুরে বিএনপি নেতাদের বাড়ি ও দোকানে আগুন ‐ গ্রেপ্তার ৩

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি, দলীয় কার্যালয় ও ব্যক্তিগত অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পাশের টুঙ্গিপাড়া উপজেলার বাশবাড়িয়া বাজারে বিএনপি নেতার মালিকানাধীন চারটি দোকানেও আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া বাজারের টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, পাশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটান।

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামটি টুঙ্গিপাড়া উপজেলার সীমান্তসংলগ্ন। টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে মালিখালী এলাকায় এ ঘটনা ঘটিয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন।

মালিখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রনি জানান, দুপুর ১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ মিছিল নিয়ে মালিখালী ইউনিয়নে প্রবেশ করেন।

মিছিল শেষে ফেরার পথে তাঁরা ঝনঝনিয়া বাজারের টাওয়ার মোড়ে অবস্থিত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের ব্যক্তিগত অফিসেও ভাঙচুর চালানো হয়।

নাজিরপুরে বিএনপি নেতাদের বাড়ি ও দোকানে আগুন ‐ গ্রেপ্তার ৩

তিনি আরও জানান, একই ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলার বাশবাড়িয়া বাজারে বিএনপি নেতা মোতালেব হোসেনের মালিকানাধীন চারটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। দোকানগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার, ইলেকট্রিক হাউস ওয়্যারিং ও রেফ্রিজারেশন প্রতিষ্ঠান, ফটো স্টুডিও এবং সিসি ক্যামেরা বিক্রয় ও সার্ভিসিং সেন্টার।

নাজিরপুরে বিএনপি নেতাদের বাড়ি ও দোকানে আগুন ‐ গ্রেপ্তার ৩

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রায় এক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার পথে মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ‐ নাজিরপুর সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মো. ফেরদৌস খান ওরফে লিটন, যিনি পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ২ নম্বর সদস্য বলে উল্লেখ করা হয়েছে; দক্ষিণ ঝনঝনিয়া গ্রামের মো. রুহুল আমিন (৫০), যিনি মালিখালী ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক; এবং উত্তর বানিয়ারী গ্রামের অমল হিরা, যিনি মাটিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related posts

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

এসএসসির ফলাফল: লালমোহনে সাফল্যের শীর্ষে হা-মীম

News Desk

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঢাকায় আসছেন তুর্কি সচিব

brs@admin

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুর

News Desk

রাতের আঁধারে অধ্যাদেশ জারির প্রতিবাদ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের

brs@admin

নির্বাচনের পরিস্কার রোডম্যাপ চাইলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

brs@admin