BRS TIMES
এসএসসির ফলাফল লালমোহনে সাফল্যের শীর্ষে হা-মীম
প্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

এসএসসির ফলাফল: লালমোহনে সাফল্যের শীর্ষে হা-মীম

ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উপজেলায় শতভাগ পাসের একক গৌরবময় সাফল্য অর্জন করেছে। এদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে।

সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related posts

ইরাকে তীব্র ধূলিঝড়ে অসুস্থ হাজারও মানুষ, বন্ধ ২ বিমানবন্দর

brs@admin

মাত্র ১৯ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়া, কে এই কাজিয়াহ লিজ মেজো?

News Desk

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

brs@admin

নুরের ওপর হামলা, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

News Desk

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান

News Desk

রবিউল ইসলামের মৃত্যুতে মনিরামপুরে শোকের ছায়া

brs@admin
Translate »