BRS TIMES
এসএসসির ফলাফল অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনাম

এসএসসির ফলাফল: অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

সোমবার (১০ আগস্ট) সকাল ১০ টায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার ৬২.২৫ শতাংশ। এতে পাশ করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী। আর ফেল করেছে ছয় লাখ ৯০ হাজার ৬০৮ জন। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। ফলাফল যাদের আশানুরূপ হয়নি, তাদের জন্য পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের প্রক্রিয়া ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানান, মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

পুনঃনিরীক্ষণের পুরো আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইট (rescrutiny.eduboardresults.gov.bd) এর মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন।

তথ্য প্রদান: পোর্টালে গিয়ে নির্ধারিত স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

মোবাইল নম্বর: এর পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত ফলাফল এই নম্বরেই এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

বিষয় নির্বাচন: স্ক্রিনে বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল প্রদর্শিত হবে। শিক্ষার্থী যে বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করবেন। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

ফি পরিশোধ: প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারিত রয়েছে। বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার মতো ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ফি সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন পোর্টালের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে।

ফি জমা দেওয়ার পর আবেদনে আর কোনো পরিবর্তন আনা যাবে না এবং ফি বাবদ কাটা টাকা অফেরতযোগ্য। তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে ভুল থাকলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে তা সংশোধন করা যাবে।

এ ছাড়া ফি জমা দেওয়ার পর কোনো পরীক্ষার্থী নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়াতেই মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে তা করতে পারবেন। শিক্ষাবোর্ড থেকে স্পষ্ট জানানো হয়েছে, ই-পোর্টাল ব্যতীত কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণযোগ্য হবে না।

Related posts

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

News Desk

এবার জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

News Desk

গণতন্ত্রের উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই : দুদু

News Desk

দাবি না মানলে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

News Desk

চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

News Desk

শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

News Desk
Translate »