BRS TIMES
গভীর রাতে খুলনার নগর ভবনের সিঁড়িতে পেট্রলবোমা বিস্ফোরণ
জাতীয়প্রচ্ছদসারাদেশ

গভীর রাতে খুলনার নগর ভবনের সিঁড়িতে পেট্রলবোমা বিস্ফোরণ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনের সিঁড়িতে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগরের কে ডি ঘোষ রোডে নগর ভবনের সামনে আসেন। এরপর তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমাটি নিক্ষেপ করে ঘটনাস্থল ত্যাগ করেন।

বোমাটি সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হওয়ার পর কিছুক্ষণ আগুন জ্বলে। আশপাশে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি, কিছুক্ষণের মধ্যে নিজে থেকেই নিভে যায়।

যেভাবে ঘটল পেট্রলবোমা হামলা

নগর ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সামনের সড়ক থেকে একটি বস্তু ভবনের দিকে ছুড়ে মারা হচ্ছে। সেটি সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণের মধ্যে আগুন নিভে যায়। এদিকে ঘটনার পর ভবনের ভেতরের ও বাইরের দেয়ালে লাল কালি দিয়ে যুবলীগ লেখা দেখা গেছে। তবে এই লেখা হামলাকারীরাই লিখে গেছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রলবোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়েছিল। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি।

Related posts

চীন সফরে একই গাড়িতে মোদি-পুতিন

News Desk

ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ

News Desk

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে সমঝোতা করেনি : নুর

News Desk

মোংলায় মহান বিজয় দিবস পালিত

News Desk

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

News Desk

৭ কমিউনিস্ট গেরিলাকে হত্যা করেছে ফিলিপাইনের সেনারা

News Desk