BRS TIMES
টানা পঞ্চম দফায় কমল সোনার দাম ‐ ২২ ক্যারেটের ভরি এখন কত?
অর্থনীতিপ্রচ্ছদ

টানা পঞ্চম দফায় কমল সোনার দাম ‐ ২২ ক্যারেটের ভরি এখন কত?

দেশের বাজারে টানা পঞ্চম দফায় কমল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়। নতুন দাম শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে, রোববারও দেশের বাজারে এই দামেই সোনা বিক্রি হচ্ছে।

সোনার দাম কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এর আগে শুক্রবার চতুর্থ দফায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। সব মিলিয়ে টানা পাঁচ দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ১২ হাজার ৭২ টাকা।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গয়না ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশা ও মানভেদে সরকার নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দাম কমার এই ধারায় দীর্ঘদিন পর ক্রেতাদের মধ্যে গয়না কেনার আগ্রহ বাড়বে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

Related posts

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

News Desk

শহিদ আবু সাঈদ হত্যার বিচার শুরু

News Desk

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আসছে ১৯ নভেম্বর

rahman himel

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

News Desk

ইলন মাস্ক -ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা নাকি ক্ষমতার ভয়ংকর খেলোয়াড়?

brs@admin

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

News Desk