BRS TIMES
স্বর্ণের দামে টানা পতন ‐ আজকের নতুন দর জেনে নিন
অর্থনীতিপ্রচ্ছদ

স্বর্ণের দামে টানা পতন ‐ আজকের নতুন দর জেনে নিন

স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা চতুর্থবারের মতো দাম কমিয়ে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

শুক্রবার সকালে বাজুস এই নতুন দাম ঘোষণা করে। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে, যা শনিবারও বহাল থাকবে। এর আগে বৃহস্পতিবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

স্বর্ণের দাম কমল টানা চতুর্থবার

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকায়। ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। উল্লেখিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপা আগের মতোই ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা আছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম ওঠানামার সঙ্গে মিলিয়ে দেশের বাজারে দাম সমন্বয় করে বাজুস। আন্তর্জাতিক বাজারে দাম কমার ধারাবাহিকতায় স্থানীয় বাজারেও টানা চারবার দাম কমানো হলো।

দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। তবে বিক্রি বাড়বে কি না, তা নির্ভর করছে বাজারের সামগ্রিক পরিস্থিতির ওপর।

Related posts

টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর

brs@admin

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্তে অটল অস্ট্রেলিয়া

News Desk

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত; বেঁচে নাই কেউ

News Desk

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন

brs@admin

পদত্যাগ করলেন ইউসুফ

brs@admin

জিয়া স্মৃতি জাদুঘর রূপান্তর হবে পূর্ণাঙ্গ মিউজিয়ামে : ফারুকী

brs@admin