BRS TIMES
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৮৪ জন
জাতীয়প্রচ্ছদশিরোনাম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৮৪ জন

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৪৮৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫২টি মামলা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর সব বিভাগের থানা এলাকাতেই অভিযান চালানো হয়। অভিযানে আটকদের কাছ থেকে মাদকদ্রব্য ও নানা আলামত উদ্ধার করা হয়েছে।

আটকদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে-১২৭ জন। এরপর তেজগাঁও বিভাগে ৭৬ জন, মতিঝিলে ৫৯ জন, উত্তরায় ৫১ জন ও লালবাগে ৪৯ জনকে আটক করা হয়।

এ ছাড়া গুলশান বিভাগে ৪৫ জন, ওয়ারীতে ৪০ জন ও রমনা বিভাগে ২৯ জন আটক হয়েছেন। এসআরইউ ৩ জন এবং গোয়েন্দা বিভাগ ৫ জনকে আটক করে।

অভিযানে একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১১টি অংশবিশেষ ও নিষ্ক্রিয় করা দুটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৪ হাজার ২৮২ পিস ইয়াবা ও ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা। এ ছাড়া অভিযানে ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মাদক ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এর আগে গত মঙ্গলবারও (১০ নভেম্বর) রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৪৬৬ জনকে আটক করা হয়েছিল। সেদিন বিভিন্ন অভিযোগে ৬৪টি মামলা হয়েছিল।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত চলছে।

Related posts

রেল সংযোগ উন্নয়নে বাংলাদেশের সঙ্গে জাইকার ঋণচুক্তি স্বাক্ষর

brs@admin

শেখ হাসিনার নৃশংসতা ৭১’র পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে : আসিফ নজরুল

News Desk

জাপানের সহায়তায় খাদ্য পরীক্ষাগার নির্মাণ করবে সরকার : খাদ্য উপদেষ্টা

brs@admin

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বিএনপির আছে : ফারুক

News Desk

মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিলেন এমিনে এরদোয়ান

News Desk

দেশের নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

brs@admin