BRS TIMES
নাহিদ ইসলামের বক্তব্য
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

 জুলাই বিপ্লবের নেতাদের টার্গেট করা হচ্ছে – নাহিদ

জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আজ একজন, কাল আরেকজন-এভাবে সবাইকে আক্রমণের মুখে পড়তে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম বুধবার রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্টটি দেন।

পোস্টে তিনি লেখেন, পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তির টার্গেটে রয়েছে জুলাই বিপ্লবের নেতৃত্ব ও এর অংশীজনরা। প্রবাদ টেনে তিনি বলেন, নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।

সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দেবে-এই আশা আর করেন না বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।

নাহিদের অভিযোগ: দিল্লির ইন্ধন

নাহিদ ইসলামের দাবি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলেও এ দেশের নিজস্ব কোনো শক্তি নয়। তাঁর ভাষায়, দিল্লির আশ্রয়, প্রশ্রয় আর ইন্ধন পেয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে-দেশের ভেতরে নাশকতা করে সীমান্ত পেরিয়ে ওপারে গিয়ে আশ্রয় নিচ্ছে তারা।

তবে বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তাঁর ভাষায়, ‘ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।

কুষ্টিয়ায় দলের এক নেত্রীর বাড়িতে হামলার অভিযোগও উঠেছে। এনসিপি নেতাদের অভিযোগ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা ছোড়া হয়েছে। গতকাল রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি।

হামলার অভিযোগ জানিয়ে এনসিপির মিডিয়া সেল ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, আওয়ামী সন্ত্রাসীরা তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে। একই কথা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

Related posts

বৃহস্পতিবার বিকেল হলেই গুলিস্তান-ধোলাইপাড় সড়কে তীব্র যানজট

News Desk

একইদিন জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে নয় জামায়াত : ডা. তাহের

News Desk

জন্মাষ্টমীতে মির্জা ফখরুলের শুভেচ্ছা

News Desk

দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

brs@admin

সাবেক সিইসিসহ আ. লীগের ৮ জনকে গ্রেপ্তারের কথা জানালো ডিএমপি

brs@admin

মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

News Desk