BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

জাপানের সহায়তায় খাদ্য পরীক্ষাগার নির্মাণ করবে সরকার : খাদ্য উপদেষ্টা

বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানির বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে এবং দেশব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ঈমাম মজুমদার জানিয়েছেন, জাপানের সাথে ঋণ চুক্তির মাধ্যমে ঢাকায় একটি জাতীয় রেফারেন্স পরীক্ষাগার নির্মাণ করা হবে। একইসাথে, দেশব্যাপী খাদ্য পরীক্ষণ ও বিচারিক কার্যক্রম সুদৃঢ় করতে চট্টগ্রাম ও খুলনায় বিভাগীয় নিরাপদ খাদ্য পরীক্ষাগার ও কার্যালয় ভবন নির্মাণ করা হবে।

আজ সোমবার (৭ জুলাই) সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ‘মর্ডান ফুড সেফটি সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা ও বিশ্বব্যাপী চাহিদা থাকা সত্ত্বেও, সর্বক্ষেত্রে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারার কারণেই বাংলাদেশ এই সুযোগ পুরোপুরি ব্যবহার করতে পারছে না।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য ও গুণমান নিশ্চিত করতে পারলে আন্তর্জাতিক খাদ্য বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়বে এবং খাদ্য ও কৃষি খাতে রপ্তানি আয় বহুগুণ বৃদ্ধি পাবে। এই উদ্যোগ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্ত হয়নি : আলী রীয়াজ

brs@admin

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চায় বাংলাদেশ

brs@admin

৭৪ এর দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

brs@admin

সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

brs@admin

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

News Desk

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ নিহত ২

News Desk