BRS TIMES
নিজের গ্ল্যামার হারানোর কথা জানালেন পিয়া জান্নাতুল: গাউনে পিয়া জান্নাতুল
প্রচ্ছদবিনোদনশিরোনাম

নিজের গ্ল্যামার হারানোর কথা জানালেন পিয়া জান্নাতুল

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল নিজের ফেসবুক পেজে দুটি ছবি দিয়ে খোলামেলা এক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, আজকাল তাকে খুব ক্লান্ত দেখায়, আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। তবে এ নিয়ে তার কোনো আফসোস নেই।

পোস্টে পিয়া লিখেছেন, অনেকেই তাকে বলেন, “তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে।” জবাবে তিনি লিখেছেন, “সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোন আফসোস নেই।”

পিয়া জান্নাতুল
পিয়া জান্নাতুল। ছবি: সংগৃহীত

ক্লান্ত চেহারার পেছনের গল্প বললেন পিয়া জান্নাতুল

তার ভাষ্য, এখন তিনি বুঝতে পেরেছেন, জীবনে সব সময় সুন্দর দেখানো বা নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়। পোস্টে তিনি লিখেছেন, “এই ক্লান্ত চেহারার পেছনে আছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত আর অসংখ্য দোয়া।”

পিয়ার মতে, এমন অনেক কিছু এখন তার জীবনের অংশ, যেগুলো একসময় তিনি শুধু স্বপ্ন দেখতেন। পোস্টের শেষে তিনি লিখেছেন, “জীবনে সবকিছু পারফেক্ট না হলেও, যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।” একই কথা ইংরেজিতেও লিখে পোস্টে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন ‘সেলফ রিয়েলাইজেশন’।

পিয়া জান্নাতুল
পিয়া জান্নাতুল। ছবি: সংগৃহীত

রোববার দেওয়া পোস্টটিতে এরই মধ্যে আড়াই হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্য করেছেন দেড় শতাধিক অনুসারী। মন্তব্যের বেশির ভাগই ইতিবাচক। অনেকেই লিখেছেন, ক্লান্তির মাঝেও তার সৌন্দর্য কমেনি, বরং এই খোলামেলা স্বীকারোক্তি তাদের ছুঁয়ে গেছে।

এর আগেও গত ১৪ অক্টোবর জন্মদিনের পোস্টে একই সুর শোনা গিয়েছিল পিয়ার কণ্ঠে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছেলে এরসের জন্মের পর তার জীবনদর্শন বদলে গেছে। কাজের চাপ ও ক্লান্তির মাঝেও তিনি সন্তানকে সর্বোচ্চ সময় দিতে চান, আর জীবনের প্রতি কৃতজ্ঞতাই তার কাছে সবার ওপরে।

মিস বাংলাদেশ ২০০৭ খেতাব জিতে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল একই সঙ্গে মডেল, অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী। ‘চোরাবালি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর ক্রিকেট উপস্থাপনায়ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ব্যস্ত এই জীবনের মাঝেই গ্ল্যামারের আড়ালের নিজেকে অনুসারীদের সামনে তুলে ধরলেন তিনি।

সূত্র: পিয়া জান্নাতুলের ফেসবুক পেজ।

Related posts

গ্রামীণফোন ইন্টারনেটে ৫৫ মিলি সেকেন্ডেই ভিডিওর প্রথম বাইট লোড

News Desk

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: কর্মহীন হয়ে পড়বে ভোলার দুই লাখ জেলে

News Desk

আইনশৃঙ্খলা অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র: ডা. জাহিদ

News Desk

জাপার মহাসচিব (রওশনপন্থী) মামুনুর রশীদ গ্রেপ্তার 

News Desk

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

brs@admin

কারাগারে অং সান সু চির শারীরিক অবস্থার অবনতি, দাবি ছেলের

News Desk