BRS TIMES
দুই মাস পর তেহরান থেকে আবার আন্তর্জাতিক ফ্লাইট
আন্তর্জাতিক

দুই মাস পর তেহরান থেকে আবার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

দুই মাস পর তেহরান থেকে আবার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু । দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরান আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দেয়। ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

ইতিমধ্যে কয়েকটি বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়। আজ থেকে শুরু হলো আন্তর্জাতিক ফ্লাইটও। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরান থেকে প্রথম ফ্লাইটগুলো ছেড়েছে ইস্তাম্বুল, মাসকাট ও মদিনার উদ্দেশ্যে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। একই সময়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পাকিস্তানে যাওয়ার পথে রয়েছেন। দুই পক্ষের মধ্যে নতুন দফা আলোচনার উদ্যোগ চলছে।

Related posts

বাংলাদেশে আব্দুল কালাম, ভারতে ‘নেহা কুমারী’ নামে থাকছেন ২৮ বছর ধরে

News Desk

যেভাবে ইরানের কাছে ধরাশায়ী হয়েছে ইসরাইল: অরি গোল্ডবার্গের বিশ্লেষণ

brs@admin

যুদ্ধের পর প্রথমবারের জনতার সামনে এলেন খামেনি

brs@admin

আমি ওই খারাপদের মধ্যে একজন নই : টিউলিপ সিদ্দিক

News Desk

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ ড্রোন হামলা

brs@admin

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

News Desk
Translate »