BRS TIMES
অন্যান্য সংবাদআইটি ও টেলিকমআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ভারতের সরকারি ওয়েবসাইটে ঝুলছে ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ ব্যানার

সম্প্রতি একের পর এক বাংলাদেশের ওয়েবসাইটে ভারতীয় হ্যাকারদের হামলার প্রতিক্রিয়ায় ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, পুলিশ বিভাগসহ হাজারো ওয়েবসাইট হ্যাকড করেছে বলে দাবি হ্যাকারদের।

হ্যাকড হওয়া সাইটগুলোর তালিকায় রয়েছে হরিয়ানা বিধানসভার সরকারি ওয়েবসাইট। কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, সেখানে ঝুলছে ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ ব্যানার। একইসঙ্গে প্রদর্শন করা হচ্ছে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের পলাতক শেখ হাসিনার ছবি, যা সেই সময়কার জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পর্কিত।

ওই সাইটগুলোতে পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতার দেওয়া শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে ব্যঙ্গাত্মক স্লোগানও যুক্ত করেছে হ্যাকাররা। শুধু তাই নয়, ভারতীয় হ্যাকারদের উদ্দেশে অবমাননাকর বার্তাও লিখে রাখা হয়েছে।

সতর্কবার্তায় হ্যাকাররা লিখেছে, “যদি বাংলাদেশের কোনো আইটি অবকাঠামো আবারো ভারতীয় হ্যাকারদের দ্বারা আক্রান্ত হয়, তবে ভারতীয় সাইবার স্পেসকে নরকে পরিণত করা হবে।” তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, “কোন দেশের ওয়েবসাইট সবচেয়ে দুর্বল, সেটা সবাই জানে।”

গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশি ওয়েবসাইটে ধারাবাহিকভাবে ভারতীয় হ্যাকারদের হামলার অভিযোগ উঠছিল। ধারণা করা হচ্ছে, এই প্রথমবার সংগঠিতভাবে পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা।

হ্যাকের প্রমাণ হিসেবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেল ঙঢ়ঈযধডধষধ-তে লিংক পোস্ট করেছে। এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত লিংকগুলোতে হ্যাকড ওয়েবসাইটের নোটিশ দৃশ্যমান ছিল।
বিআরএসটি/এসএস

Related posts

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

News Desk

জি এম কাদের ও আলমের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

News Desk

প্রতি ছক্কায় আর উইকেটে ১ লাখ পাকিস্তানি রুপি যাবে ফিলিস্তিনি শিশুদের জন্য

brs@admin

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

brs@admin

মিষ্টির শূন্য আসনে আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, কাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ

News Desk

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

News Desk