30.2 C
Bangladesh
Thursday, June 11, 2026
BRS TIMES
খেলাধূলা

ফাইফারে কিংবদন্তিদের পাশে মুস্তাফিজ

ফাইফারে কিংবদন্তিদের পাশে মুস্তাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৯ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।

এই কীর্তিতে বাঁহাতি পেসারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ফাইফারের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। সমান ৬ বার ফাইফার রয়েছে ওয়াসিম আকরাম ও ট্রেন্ট বোল্ট-এর। আকরাম ৩৫১ ইনিংসে এবং বোল্ট ১১৪ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান। মুস্তাফিজ ছুঁয়েছেন ১১৮ ইনিংসে।

এই তালিকায় সবার ওপরে আছেন মিচেল স্টার্ক, যিনি ৯ বার ফাইফার নিয়েছেন।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ফাইফার আগেই ছিল মুস্তাফিজের দখলে। এবার ষষ্ঠবারের মতো এই কৃতিত্ব দেখিয়ে নিজেকে আরও উঁচুতে তুললেন তিনি। তার পরে আছেন আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান, দুজনেরই রয়েছে ৪টি করে ফাইফার। তালিকায় দ্রুত উঠে আসছেন নাহিদ রানা, যিনি মাত্র ১১ ইনিংসে নিয়েছেন ২টি ফাইফার।

সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার রেকর্ড ওয়াকার ইউনিস-এর, ১৩ বার। এরপর আছেন মুত্তিয়া মুরালিধরন (১০)। ৯ বার করে এই কৃতিত্ব রয়েছে মিচেল স্টার্ক, ব্রেট লি ও শহীদ আফ্রিদি-এর। বিশ্ব তালিকায় বর্তমানে অষ্টম স্থানে আছেন

Related posts

বিশ্বকাপে না খেলায় ২০ বছর পিছিয়েছে ক্রিকেট, দাবি ফরচুন বরিশাল মালিকের

News Desk

বিপিএলের প্রাইজমানি নিয়ে অনিশ্চয়তা

News Desk

ফের চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

brs@admin

বাগদান সারলেন অর্জুন টেন্ডুলকার

News Desk

মিরপুরে আজ বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই

News Desk

শান্ত-ওয়াসিমের ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী

News Desk
Translate »