30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত পুরো দেশ। দুর্ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে, যাদের বেশিরভাগই শিশু।

এই হৃদয়বিদারক ঘটনায় শোক জানিয়েছে বিশ্বের নামকরা দুই ফুটবল ক্লাব বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।

কাতালান ক্লাব বার্সেলোনা আগে থেকেই বাংলাদেশে তাদের সমর্থক সংগঠন ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’র মাধ্যমে শোকবার্তা পাঠিয়েছিল। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

শুক্রবার রাতে দেওয়া ওই বিবৃতিতে ইউনাইটেড লিখেছে, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের প্রতি রইল আমাদের ভালোবাসা ও গভীর সমবেদনা। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন—এই প্রার্থনাই করি।

এর আগে বার্সেলোনা তাদের বিবৃতিতে বলেছিল, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুলে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে শোকাহত। ক্লাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ডর্টমুন্ডের সঙ্গে হেরেও ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সেলোনা

brs@admin

পাঁচ দফা দাবিতে জামায়াতের তিনদিনের কর্মসূচি

News Desk

স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট

News Desk

আমরা যেনতেন নির্বাচন চাই না : জামায়াত আমির

brs@admin

বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চলছে: রিজভী

News Desk

ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত

News Desk
Translate »