33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

পুলিশের কোনো পরিবর্তনই হয়নি: মির্জা ফখরুল

এক ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে এই ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, সে এখন বাধ্য হয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দিচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তবতা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি বরং আরও হয়রানি করছে। একবার বলছে অমুকের কাছে যাও একবার বলছে কোর্টে যাও, এভাবে তারা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কারণ হিসেবে তিনি বলেন, পুলিশের সেই কনফিডেন্স এখন নেই। পুলিশ তো সেই পুলিশ নাই, যারা কনফিডেন্সের সাথে কাজ করতে পারে। অর্থাৎ, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। একবারে সব সংস্কার সম্ভব নয়। সংস্কার হতে সময় লাগবে।

একটি চলমান প্রক্রিয়ার মধ্য দিয়েই এগুলো গুছিয়ে নিতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। কোনোরকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

News Desk

ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট

News Desk

টঙ্গীতে চট-প্লাস্টিকের গুদামে আগুন

News Desk

নিজের গুম নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমেদ

brs@admin

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News Desk

‘আমি নির্দোষ, এখনও প্রেসিডেন্ট’ দাবি মাদুরোর

News Desk
Translate »