31.2 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
খেলাধূলা

সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজারা

সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ । এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে হামজা-জামালদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। দেশটির ন্যাশনাল স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা আর বাংলাদেশ সময় ৬টায় মুখোমুখি হবে দুই দল।

এর আগে গত বছরের ১০জুন সিঙ্গাপুরকে হোম ম্যাচে মোকাবিলা করে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামের সেই ম্যাচে ১-২ গোলে হারে হাভিয়ের কাবরেরার দল। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি রাকিব হোসেনের ক্রসে করেছিলেন শেখ মোরছালিন। আজকের ম্যাচে খেলতে পারবেন না রাকিব। কার্ড জটিলতায় নেই বসুন্ধরা কিংস উইঙ্গার। শেখ মোরছালিনও পুরোপুরি ফিট নন, বদলি হিসেবে তাঁকে খেলাতে পারেন কোচ কাবরেরা।

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে স্রেফ ভারতের বিপক্ষে ঘরের মাঠে জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়া দুই ম্যাচে ড্র এবং বাকি দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তিনে লাল সবুজের দল। ৫ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আজ জিতলে এবং ভারতের কাছে হংকং হারলে তালিকার দুইয়ে থেকে বাছাই শেষ করতে পারবেন জামাল ভূঁইয়ারা।

Related posts

টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, কঠিন গ্রুপে বাংলাদেশ

News Desk

চোটে বার্সেলোনা ওপেন ছাড়লেন কার্লোস আলকারাজ

Durjoy Das

ইংল্যান্ডকে রুখে দিলো লড়াকু ঘানা

brs@admin

এনএসসির হস্তক্ষেপকে বেআইনি বলে দাবি করলেন বুলবুল!

Durjoy Das

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৫ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

বাছাইপর্ব ছাড়াই ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ, আফগানিস্তানের জয়ে নিশ্চিত টাইগারদের টিকিট

News Desk
Translate »