31.1 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
প্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলেক্ষে ভােলার লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত লালমোহন উপজেলা পাবলিক লাইব্রেরির হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি হেফজখানা থেকে ৫০ এর অধিক ছাত্র অংশগ্রহণ করেন।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ লালমোহন উপজেলা টিমের সভাপতি জোনায়েদ আহমেদের সভাপতিত্বে ও কমিটি মেম্বার মো. রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাচড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও সাংবাদিক ইউসুফ আহমেদ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তৌফিক আহমেদ তপু, তাহসিন আহমেদ, আরিফ, ইবাদাল হোসেন মাহীসহ অন্যান্ন ভলান্টিয়ারের সদস্য্যরা।

পরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিজয়ী ১০ জন প্রতিযোগির হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা।
বিআরএসটি/এসএস

Related posts

অসাধু চক্রের হাত ঘুরে ৬৯০ টাকার গ্যাস ১৫০০ টাকায় বিক্রি!

brs@admin

টংগিবাড়ীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

brs@admin

টাকার বিনিময়ে বদলি জেল খাটতে এসে ফিঙ্গারপ্রিন্টে ধরা

News Desk

সংঘাতে থমথমে সিরিয়া, নিহত বেড়ে ২০৩

News Desk

নাইজেরিয়ার মসজিদে হামলায় ৫০ জন নিহত, ৬০ জনকে অপহরণ

News Desk

অদৃশ্য অফিস খরচের নামে পৌর মার্কেটের দুই কোটি টাকা লোপাট!

News Desk
Translate »