28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনাম

কাল থেকে অনার্স প্রথমবর্ষের পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে রোববার (২৪ আগস্ট)। এদিন ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের প্রকাশিত সূচি অনুযায়ী—লিখিত পরীক্ষা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর বিপুলসংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষাকেন্দ্রে নকল ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র, কেন্দ্রতালিকা ও বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মোবাইল ফোন পরীক্ষার হলে আসলে তাকে বহিষ্কারসহ কঠোর শাস্তির আওতায় আনা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

করোনায় আরও এক মৃত্যু

brs@admin

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

News Desk

যুক্তরাষ্ট্র আর বিশ্বনেতা নয়, কেবল ইসরায়েলের ইচ্ছা বাস্তবায়নকারী: সুইস বিশেষজ্ঞ

brs@admin

হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট

News Desk

১৯ জন নিহতের পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নেপালে

News Desk

সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র

News Desk
Translate »