26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিক্ষাশিরোনাম

শিক্ষা ও কর্মসংস্থানের উদ্যোগ অগ্রাধিকার পাবে : মিজানুর রহমান মিনু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, কারখানা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে কোনো তরুণ শিক্ষাজীবন শেষ করার পর বেকার না থাকে।

আজ বৃহস্পতিবার রাজশাহী নগরীর ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিনু বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। বিএনপি জনগণের অধিকার খর্ব করে এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হবে না।

তিনি বলেন, আমি নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা ও দাবি সম্পর্কে অবগত। নির্বাচিত হলে এ এলাকার সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করব।

প্রচারণাকালে স্থানীয় বাসিন্দারা প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অনেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুতের সংকট এবং নাগরিক সেবার বিষয়ে হতাশা প্রকাশ করেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জনগণের এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মিনু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থেকেছেন। এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে তারা তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। প্রচারণায় স্বতঃস্ফূর্ত জনসম্পৃক্ততা ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

প্রচারণা শেষে বিএনপি প্রার্থী মিনু দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রচারণা অবশ্যই শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ এবং জনবান্ধব উপায়ে হতে হবে।
বিআরএসটি/এমএ

Related posts

গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

News Desk

আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

বর্তমান ইসি মেরুদণ্ডহীন : নাসীরুদ্দীন পাটওয়ারী

News Desk

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

News Desk

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, যা বললেন শিশির মনির

News Desk

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সুলভ মূল্যে আটা বিক্রি

News Desk
Translate »