26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

সরকার চায় একটি মানবিক পুলিশবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখনকার পুলিশ আগের ১৫ বছরের পুলিশের চেয়ে এক্টিভলি কাজ করছে। তিনি বলেন, সরকার চায় একটি মানবিক পুলিশবাহিনী। আগের সময়ের পুলিশের মতো মানুষের ওপর চড়াও হলেই পুলিশ কাজ করছে– এটা বলা যাবে না।

রোববার (১৫ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকেই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে এবং কাজ শুরু করবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য।

গতকাল উত্তরায় র্যাবের পোশাক পরে নগদের টাকা ছিনতাইয়ের ঘটনায় সরকার উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক ভারতে থাকলে তাদের সঠিক নিয়ম অনুযায়ী পাঠানো উচিত। সরকার তা গ্রহণ করবে। তা না করে এভাবে জঙ্গলে ফেলে রাখা ঠিক হচ্ছে না, এটা অমানবিক। এগুলো বন্ধ করতে ভারতের সাথে আনুষ্ঠানিক আলোচনা চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই যোদ্ধা কেএম মামুনের সন্ধান দাবিতে মানববন্ধন

News Desk

হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইন উপদেষ্টা

brs@admin

বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ

brs@admin

ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন রুহুল কবির রিজভী

News Desk

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

News Desk

অশ্লীলতার অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ

brs@admin
Translate »