BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে তাঁরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দু’দেশের মধ্যে কীভাবে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা যায়- এ বিষয়ে আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহদী আমিন, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাগণ।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক

News Desk

নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় মামলা, আসামী ৩৫০০

News Desk

জিয়াকে হত্যায় শেখ হাসিনার হাত নেই, তা নিশ্চিত বলা যায় না: গয়েশ্বর

News Desk

ইউক্রেন থেকে শিক্ষা: ৫০ হাজার ড্রোন তৈরির ঘোষণা তাইওয়ানের

News Desk

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে ভারতের সহায়তা প্রয়োজন হবে : পরিকল্পনা উপদেষ্টা

brs@admin

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk
Translate »