26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ওয়াশিংটনে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূতের শপথ গ্রহণ

বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে তার নতুন কূটনৈতিক দায়িত্ব শুরু হলো। শনিবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার শপথ গ্রহণের পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘যে দেশটির সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।’

এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসও ওই বিবৃতিতে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে।

ওয়াশিংটন থেকে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত ব্রেন্ট ক্রিস্টেনসেনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

হাদিকে নিতে ঢাকায় সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স

News Desk

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

brs@admin

নতুন সাকিব-মাশরাফি তুলে আনতে নতুন উদ্যোগ বুলবুলের

News Desk

পিরোজপুরে ইটভাটাকে একলাখ টাকা জরিমানা

News Desk

আদালতের নির্দেশনা হাতে পৌঁছালে জামায়াতের বিষয়ে সিদ্ধান্ত : ইসি সচিব

brs@admin

ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

News Desk
Translate »