BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

নদীতে মাছ ধরতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

টাঙ্গাইল শহরে লৌহজং নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরেক শিশু এখনো নিঁখোজ রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ শিশুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। নিহত শিশুর নাম মেহেদি হাসান (৮)। সে স্থানীয় শফিকুর রহমানের ছেলে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, দুপর একটার দিকে মেহেদি হাসান ও আদিব দুইবন্ধু নদীতে নামে মাছ ধরার জন্য। এ সময় দু’জনই স্রোতে ভেসে যায়। খবর পেয়ে দুইটার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। তারা বেলা সাড়ে তিনটার দিকে মেহেদি হাসানের লাশ উদ্ধার করে। অপর শিশু আদিব এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালাচ্ছে।
ঢাকা/এসএস

Related posts

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

News Desk

উত্তম কুমার – তাঁর সৃষ্ট চরিত্রগুলোকে দেখলেই বোঝা যায় তাঁর জাদু

brs@admin

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

News Desk

জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

brs@admin

ভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানি পাঠানোর ঘোষণা ট্রাম্পের

News Desk

কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

brs@admin