29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

রংপুরে সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য আটক

রংপুর মেট্রেপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশ প্রশ্নপত্র ফাঁসকারী সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করে।

আটককৃতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল গ্রামের মো. শরিফুল ইসলামের পুত্র মো. গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের পুত্র সুমন চন্দ্র।

বৃহস্পতিবার দুপুরের দিকে রংপুর মহানগরীর পুলিশ লাইনস সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ বিকেলে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, একটি সংঘবদ্ধ চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দু’জনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

সাজেকে পুড়ে ছাই ৯৪ রিসোর্ট, রেস্তোরাঁ ও দোকান

brs@admin

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো

News Desk

ট্রাম্প ও পুতিনের বৈঠকে হয়নি কোনো চুক্তি

News Desk

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে সরকার : অধ্যাপক সায়েদুর রহমান

brs@admin

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

News Desk

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত সেই সহকারী প্রক্টর গ্রেপ্তার

News Desk
Translate »