32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

‘আমি নির্দোষ, এখনও প্রেসিডেন্ট’ দাবি মাদুরোর

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার এবং অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

কারাকাসে তার বাসভবনে এক অত্যাশ্চর্য অভিযানে মার্কিন বাহিনী তাকে ধরে নিয়ে যাওয়ার দুই দিন পর গতকাল সোমবার তাকে আদালতে হাজির কারা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

৬৩ বছর বয়সী মাদুরো ম্যানহাটনের একজন ফেডারেল বিচারককে বলেন, ‘আমি নির্দোষ। আমি দোষী নই।’
আদালতকক্ষে ঢোকার সময় হাসিমুখে, শার্ট ও ট্রাউজার পরা মাদুরো নরম স্বরে কথা বলছিলেন।

মাদুরো আদালতে দোভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় কথা বলেন। তিনি বলেন, ‘আমি ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং গত ৩ জানুয়ারি শনিবার আমাকে অপহরণ করা হয়েছে, ‘ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে আমাকে আটক করা হয়েছে।’

তেলসমৃদ্ধ দেশটি তিনি ১২ বছরেরও বেশি সময় ধরে কঠোর হাতে শাসন করেছেন। বিচারক যখন তাকে শুধু নিজের নাম বলতেই নির্দেশ দেন, তখন তিনি নিজের পতনের কথা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন।

তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও একইভাবে অভিযোগ অস্বীকার করেন। বিচারক উভয়কেই কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছে। এর আগে গত শনিবার আমেরিকার বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়।

মাদুরোর সমর্থনে হাজার হাজার মানুষ কারাকাসের রাস্তায় মিছিল করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

brs@admin

আজ বিএনপিসহ ১৩টি দলের সঙ্গে ইসির সংলাপ

News Desk

নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ধর্ম উপদেষ্টা

News Desk

১৯ জন নিহতের পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নেপালে

News Desk

উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী

News Desk

নির্বাচনি গণসংযোগে জামায়াতের আমির

News Desk
Translate »