28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে সবাইকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সেবা গ্রহণ করার জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করার জন্য বলা হয়েছে। মঙ্গলবার সকালে বিটিআরসিস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে সতর্ক করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এনইআইআরসংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট হবরৎ.নঃৎপ.মড়া.নফ ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছে, অননুমোদিত কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে এনইআইআর সেবা গ্রহণে কোনো রকম ফি প্রদান করবেন না। বিনামূল্যে এনইআইআরসংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

আর কত চাচ্ছেন, পাওয়ার হিটিং ইস্যুতে তামিমের প্রশ্ন

News Desk

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

brs@admin

জকসুর শীর্ষ তিন পদেই ছাত্রশিবিরের প্যানেল জয়ী

News Desk

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার কাজ আসবে না: আমির খসরু

brs@admin

বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

News Desk

চাঁপাইনবাবগঞ্জে জামানাত হারালেন ১০জন প্রার্থী

News Desk
Translate »