31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

সংকটাপন্ন হাদি, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন দিয়ে এই তথ্য জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এক ফেসবুক বার্তায় এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিজেই।

বার্তায় বলা হয়, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

বিআরএসটি/এসএস

Related posts

পাঁচ লাখ যুব নারীসহ ৯ লাখ তরুণ প্রশিক্ষণে দক্ষ হবে : আসিফ মাহমুদ

brs@admin

অলিম্পিকের স্বপ্ন স্বর্ণ জয়ী জাকিয়ার

brs@admin

২ দিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

News Desk

২ কোটি রুপির লোভে প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হত্যা করলেন স্ত্রী

News Desk

শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

News Desk

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর

brs@admin
Translate »