27.3 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিলেন সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার নতুন সুযোগ এসেছে। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি।’

তিনি আরও বলেন, ‘এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।’
আসিফ জানান, তিনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাবেক এই উপদেষ্টা বলেন, তার সঙ্গে বড় কোনো রাজনৈতিক দলের সহায়তা, বিশাল কর্মী বাহিনী কিংবা পর্যাপ্ত অর্থ—কোনোটিই নেই। তাই জনগণের সমর্থনই তার প্রধান শক্তি। তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র অবলম্বন। আমার দায়বদ্ধতা থাকবে শুধুই আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী।’
তিনি আরও আহ্বান জানান, ‘এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।’
বিআরএসটি/এসএস

Related posts

ফের বাড়লো স্বর্ণের দাম

News Desk

ইন্দুরকানীতে দুই ডাকাত গ্রেফতার

News Desk

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অস্ত্র ও মাদকদ্রব্য বহন নিষিদ্ধ

News Desk

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

News Desk

ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

News Desk

দুই সপ্তাহ পর আংশিক চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল

brs@admin
Translate »