27.3 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

যৌথ বাহিনীর অভিযান : সারাদেশে গ্রেফতার ৩৩

গত ৮ দিনে যৌথবাহিনী সারাদেশে অভিযান চালিয়ে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। গত ৪-১১ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান চালানো হয়।

এসব অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৩৩ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আইএসপিআর আরও জানায়, অভিযানে ১০ টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১২ টি ককটেল, দেশী-বিদেশি মাদকদ্রব্য ও দেশী-বিদেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

গাজায় ‘ইসরাইলি গণহত্যা’ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান

News Desk

আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ

brs@admin

আদিতমারীতে শিশু হত্যার জেরে রণক্ষেত্র, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

brs@admin

সংস্কারে যারা বাঁধা হবে, কাউকেই ক্ষমা নয় : সারজিস

News Desk

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে আইনি নোটিশ

brs@admin

সন্ত্রাস দমনে ক্রসফায়ারে যাবে না সরকার: আইনমন্ত্রী

News Desk
Translate »