26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সামনের দিকে এগিয়ে যেতে চায়। একটি ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে।

তিনি বলেন, আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। সেখানে এসব কথা বলেন সিইসি।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান। সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিইসি পর্যবেক্ষকদের ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় সহযোগিতা চেয়েছেন। পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি তিনি দুটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

সিইসি বলেন, যারা নতুন পর্যবেক্ষক সংস্থা, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেওয়া হবে, তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

brs@admin

আইজিপি বাহারকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

News Desk

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

News Desk

আদিতমারীতে শিশু হত্যার জেরে রণক্ষেত্র, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

brs@admin

সিইসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

brs@admin

এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা

News Desk
Translate »