BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং (পরীক্ষামূলক ভোট)-এর আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ভোটারদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে।মক ভোটিং পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

রুহুল আমিন মল্লিক জানান, মক ভোটিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিআরএসটি/এসএস

Related posts

মধ্যবর্তী ভোটে শুরুতেই ধাক্কা খেলেন ট্রাম্প

rahman himel

ভালো নির্বাচনের বিকল্প নেই : সিইসি

News Desk

জাপান পৌঁছেছে এনসিপি’র প্রতিনিধিদল

News Desk

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির

News Desk

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ

News Desk

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে ডিএনসিসি প্রশাসকের আহ্বান

brs@admin