BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিলেন মো: আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নির্বাচনে অংশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া হয়েছিল।

তিনি আরও বলেন, তত্বাবধায়ক সরকার বিলোপের পর দেশের মানুষ আর ভোট দিতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার ফিরলে এই রায় ইতিহাসে অনন্য হয়ে থাকবে।

মো: আসাদুজ্জামান বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে যেটাই অন্তর্ভুক্ত করা হোক না কেন, তা সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী নয়।
বিআরএসটি/এসএস

Related posts

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৭ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

বিশ্বে প্রথম মিক্সড জেন্ডার টি-টোয়েন্টি লিগ আনছেন জহির খান

rahman himel

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন মাইলি সাইরাস

rahman himel

আমি অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: নুসরাত ফারিয়া

brs@admin

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে গেলেন প্রধানমন্ত্রী

rahman himel

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

News Desk