33.9 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
Uncategorizedঅন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজকের মিছিলে দলটির নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। তবে দ্রুতই মিছিল শেষ করেন তারা।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি।

ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, আমরাও শুনেছি, কিন্তু এটা নিশ্চিত নই। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি।
বিআরএসটি/এসএস

Related posts

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

News Desk

লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত

News Desk

৭ জুন পবিত্র ঈদুল আজহা

brs@admin

পেট্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

News Desk

দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত

News Desk

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে আরও ৪২৪ জন গ্রেফতার

News Desk
Translate »